slider

কক্সবাজার প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ট্রাস্টের ব্যবস্থাপনায় সাহিত্য সাংবাদিকতা কর্মশালা

মোঃ জয়নাল,কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহর লেখক ফোরাম এর উদ্যোগে বাংলাদেশ প্রেস ট্রাস্ট এর ব্যবস্থাপনায় ‘‘সাহিত্য সাংবাদিকতা ও লেখালেখির কলাকৌশল” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সকাল ১০.ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় শতাধিক ডেলিগেশন উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
বাংলাদেশ প্রেস কমিউনিটি ট্রাস্ট চট্টগ্রাম বিভাগীয় চীপ মোহাম্মদ ওসমান গনি চৌধুরী কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা সমাচার এর বার্তা সম্পাদক, মুহাম্মদ হাবিব উল্লাহ, কক্সবাজার শহর লেখক ফোরাম এর চেয়ারম্যান এডভোকেট রিদওয়ানুল কাবীর।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার, এইচএম এরশাদ।
লেখক ফোরাম কক্সবাজার শহর শাখার আহবায়ক আতিকুর রহমান আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরও উপস্থিত ছিলেন, উখিয়া বাণীর নির্বাহী সম্পাদক, কামাল উদ্দীন জয়। বাণী টিভির সম্পাদক আলম সিকদার, ৭১ বিজয় সাংবাদ এর সম্পাদক, আয়াজ সিকদার, বাংলাদেশ সমাচার কক্সবাজার জেলা প্রতিনিধি, এম আর আয়াজ রবি, দৈনিক লাল সবুজের বাংলা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ জয়নাল, বাংলা নিউজ ২৪ উখিয়া প্রতিনিধি, মুহাম্মদ ইলিয়াস, দৈনিক সময়ের বান্দরবান এর সম্পাদক বাবু শুভ তংচংগ্যা, সহিত্য কলি ম্যাগাজিন এর নির্বাহী সম্পাদক অলি উল্লাহ আরজুসহ স্থানীয় সংবাদিকবৃন্দ।
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষকবৃন্দ সাংবাদিকতা ও লেখালেখির বিভিন্ন কলাকৌশল তুলে ধরেন। উদ্বোধকের বক্তব্যে মুহাম্মদ ওসমান গনি চৌধুরী বলেন, নিষ্ঠা ও সততার মাধ্যমে সংবাদ পরিবেশনের মানসিকতা নিয়ে সাংবাদিক হিসেবে গড়ে উঠতে হবে। লেখালেখির মূল উদ্দেশ্য হলো মানুষের বিবেককে জাগ্রতা করা ও সমাজিক অসঙ্গগতিগুলোকে তুলে ধরা।
প্রশিক্ষকরা বলেন, নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে প্রমাণের জন্য সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। একাগ্রতা ও আন্তরিকতা থাকলে একজন তরুণ সহজে সংবাদকর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। এক্ষেত্রে একাডেমিক পড়াশুনার পাশাপাশি সমসাময়িক বিষয় সম্পর্কে ধারণা রাখার বিকল্প নেই। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা সমাচার এর বার্তা সম্পাদক হাবিব উল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button