slider

ময়মনসিংহে মবিল চুরির মূল আসামী গ্রেফতার

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর ২০২২) তারিখ গত ২৪ ঘন্টায় গাজীপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মবিল চুরির মূল আসামী ও চোরাই মালসহ আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জানা গেছে, গত ২১ আগষ্ট ২০২২ তারিখ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩ এর সুত্র ধরে গতকাল ০১ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ গাজীপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত চুরির মূল চোর মোঃ আসাদুল ইসলাম (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-কেওয়াটখালী মরাখোলা পাওয়ার হাউজ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-কালার স্কয়ার মাস্টারবাড়ী (জনৈক ফেরদৌস এর বাসার ভাড়াটিয়া), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) নিরুপম নাগ ও এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাহার নিকট হতে চোরাই হওয়া আলামতের মধ্যে ২৫৭.৮ লিটার মবিল উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, এই মামলায় পূর্বে আরো ০২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নিকট হতেও মবিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button