মানিকগঞ্জে কবি কাইয়ুম শাহজীর ‘কালের কাব্য’ গ্রন্থ্যের মোড়ক উন্মোচন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “মানুষের ভেতরে তাঁরা ঝলমল করে” এই স্লোগান কে ধারণ করে গতকাল মানিকগঞ্জ পৌরসভার জয়নগরে ড.যোসেফ মেমোরিয়াল হাসপাতাল চত্ত্বরে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে ও রমজান আলী শিক্ষা ও গবেষণা পরিষদের সহযোগিতায় কবি কাইয়ুম শাহজী রচিত ” কালের কাব্য” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলোকিত মানিকগঞ্জের সভাপতি জনাব মো. হাবিল উদ্দিন এর সভাপতিত্বে ও অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জন নন্দীত মেয়র মো.রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, প্রফেসর আব্দুল হামিদ ওয়ায়েসী ও এ্যাড.বজলুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘের জেলা শাখার সহ সভাপতি কবি আনিসুর রহমান আলীনুর ও সম্পাদক মন্ডলীর সদস্য ডাঃ ভজন কৃষ্ণ বনিক। সাংবাদিক আলাউদ্দিন রায়হান, প্রভাষক আরশেদ আলী, কবি মাসুদ উদ্দিন মাস্টার, প্রভাষক পলাশ চন্দ্র শর্মা ও কবি বাবুল আহমেদ প্রমুখ।
বক্তারা মানিকগঞ্জের আলোড়িত লেখক কবি কাইয়ুম শাহজীর বইয়ের গঠন সমালোচনায় করেন । তারা আরও বলেন এই সময়ে কালের কাব্যগ্রন্থে সমাজের বাস্তবতা ফুটে উঠেছে। তার এই সৃজনশীল কর্মকাণ্ড নতুন প্রজন্মের মাঝে ছরিয়ে দিতে আমাদের একযোগে কাজ করতে হবে।




