slider

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ধামরাইয়ে আ.লীগের বিক্ষোভ মিছিল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবিরের নেতৃত্বে পৌর চত্ত্বর থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধামরাই বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, সহসভাপতি আলী খান, পৌর কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের কঠোর বিচার চেয়ে এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button