slider

ঘিওরে সম্মাননা পেয়ে আপ্লুত অবসরপ্রাপ্ত শিক্ষকরা

আব্দুর রাজ্জাক ঘিওর,মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদেরকে
সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিযন উচ্চ বিদ্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১১ জন শিক্ষক এবং ৪ জন কর্মচারীকে এ সম্মাননা জানানো হয়। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ
করা শিক্ষকরা প্রিয় শিক্ষাঙ্গনে সম্মাননা পেয়ে আপ্লুত, অনেকেই বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদ হাসান সরোয়ার মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম। এসময় বক্তব্য দেন
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, প্রধান শিক্ষক ফারুক মিয়া প্রমুখ। শিক্ষকদের স্মৃতিচারণ, আলোচনা সভা শেষে বিশেষ সম্মাননা স্মারক, উপহার সামগ্রী প্রদান ও তাঁদের গায়ে উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: ফারুক খান, সহকারী শিক্ষক শতীশ চন্দ্র সরকার, মো: বানেজ উদ্দিন, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, সফেদ উদ্দিন, আব্দুর রহমান, আলী আকবর, অমূল্য চন্দ্র ঘোষ প্রমুখ। শিক্ষক শতীশ চন্দ্র সরকার বলেন, শিক্ষকরা অবসরে গেলে হয়ে যায় অবহেলিত প্রবীণ ব্যক্তি। কিন্তু শিক্ষকদের সম্মাননা জানানোর এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ
জানাই। আজকের এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক কখনো সাবেক হয় না, শিক্ষক হচ্ছেন আজীবন শিক্ষকই, আর শিক্ষকরাই পারেন উন্নত জাতি গঠন করতে। তাই তাঁদের প্রতি এই সম্মাননা জানাতে পেরে আমরাও ধন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button