মানিকগঞ্জের বড় হুজুরের জানাযায় লাখো মানুষের ঢল

সোহেল রানা, মানিকগঞ্জ : চির বিদায় নিয়ে পরোপারে চলে গেলেন বড় হুজুর মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন। মানিকগঞ্জ জেলায় বড় হুজুর নামে খ্যাত স্বনামধন্য মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন বার্ধক্য জনিত কারণে মুন্নু মেডিকেল হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ইন্তেকাল করেন । মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
অত্যন্ত মিষ্টভাষী পরহেজগার কামিল বড় হুজুরের জানাযা দিতে দূরদূরান্ত থেকে আগত মুসল্লীদের উপচে পড়া ঢল নামে ঘিওর সরকারি কলেজ মাঠে । পাঁচ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য ভক্ত গ্রণগ্রাহী ও শোভাকাঙ্গী রেখে গেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিগত শত বছরেও মানিকগঞ্জ জেলায় জানাযা নামাজে এমন ঢল দেখেনি মানুষ।




