slider

মেঘনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ মঙ্গলবার বিকেলে মেঘনা উপজেলার মুগারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম পর্বে মেয়ে দল বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ টাইব্রেকারে ১-০ গোলে মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ কে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে। দ্বিতীয় খেলায় ছেলে দলের মধ্যে দক্ষিণ কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ও মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ মুখোমুখি হয়। এতে দক্ষিণ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে। উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ওসি মোঃ ছমিউদ্দিন, ভাইস-চেয়ারম্যান মিলন সরকার, স্বাগতিক রাধা নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সাবেক মহিলা ভাইস- চেয়ারম্যান হালিমা আক্তার, এমপি মহোদয় এর একান্ত সচিব শিবলী নোমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহআলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন ও লক্ষন খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আলীম উপস্থিত ছিলেন। রেফারি ছিলেন মোঃ ফয়সাল ও ধারাভাষ্যে মাঠ মাতিয়ে রাখের মোঃ মনির হোসেন মাস্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button