sliderরাজনীতিশিরোনাম

চরমোনাই’র পীরের সাথে এবি পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে ছবি পার্টির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির সৈয়দ রেজাউল করিম, পীর-এ-চরমোনাই’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও সহকারী সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ লোকমান।
ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পার্টির নেতৃবৃন্দ কে স্বাগত জানান দলটির প্রেসিডিয়াম সদস্য ও আমীরের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আখন্দ। মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীরের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, নৈতিক সমাজ আন্দোলন’র সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন সহ আরও আলেম উলামা এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাকালে এবি পার্টির নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকর আন্দেলন, পরবর্তী সংসদ নির্বাচন, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতির লক্ষ্যে সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দকে এবি পার্টির ইশতেহার এবং দলের লক্ষ্য, কর্মসূচি সম্পর্কে ধারণা দেন। তারা ইসলামী দল সহ সকল গণতান্ত্রিক দলের সাদৃশ্যপূর্ণ নীতিতে ঐকমত্য তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন।

ইসলামী আন্দোলনের আমির ও শায়েখে চরমোনাই সৈয়দ রেজাউল করিম দেশের ইসলামী মূল্যবোধ, তাহজীব-তামাদ্দুন ও বিশ্বাস বোধের গণঐক্য বিষয়ে নিজের উপলব্ধি তুলে ধরেন। তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নানা প্রলোভন, হুমকি, ধমকি এবং অপপ্রচার মোকাবিলা করে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। ক্ষমতায় যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য নয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে কোন আদর্শ ও কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব না। তিনি বলেন রাজনীতিকে আমরা ইবাদত হিসেবে গ্রহণ করেছি। মতবিনিময় শেষে তিনি দেশবাসীর কল্যাণ কামনায় সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পীরে চরমোনাই সময় করে দলীয় অফিসে আসবার জন্য এবি পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button