sliderস্থানিয়

ওসমান হাদি’র রূহের মাগফেরাত কামনায় সালথায় জামায়াতের দোয়া

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: জুলাই যোদ্ধা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর শহিদ শরিফ ওসমান হাদি’র রূহের মাগফেরাত কামনায় সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা জামায়াতের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শরিফ ওসমান হাদি’র ভুমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও জুলাই পরবর্তী বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বাংলাদেশ বিনির্মানে তার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে শহিদ শরিফ ওসমান হাদি’র রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী মো. তরিকুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াত নেতা মিয়া মো. লিয়াকত হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, বল্লভদী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ। এছাড়াও জামায়াতের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button