slider

রাজস্থলীতে পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত-১

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারি পাড়ায় জেএসএস (মূল) ও মারমা ন্যাশনালিস্ট পার্টি (এমএনপি) সন্ত্রাসীদের মধ্যে আধাঘন্টাব্যাপী ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত গোলাগুলিতে জেএসএস (মূল) দলের সামরিক কমান্ডার লেঃ অভিষেক ওরফে সুজন চাকমা ঘটনাস্থলে নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায় গত, শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া এলাকায় জেএসএস (মূল) ও মারমা ন্যাশনালিস্ট পার্টি (এমএনপি) মধ্যে মুখোমুখি সংঘর্ষে অভিষেক চাকমা ওরফে সুজন চাকমা নিহত হয়। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা যায়।
থেমে থেমে অন্তত আধাঘন্টাব্যাপী উভয়দলের সন্ত্রাসীরা গোলাগুলি করে। সন্ত্রাসীরা চলে গেলেও প্রাণের ভয়ে রাতের বেলায় স্থানীয়রা কেউই ঘর থেকে বের হয়নি। সকালে স্থানীয়রা উগারি পাড়ার রাস্তার উপর জলপাই রংয়ের পোশাক পরিহিত জেএসএসের একজন সশস্ত্র সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এদিকে বিষয়টি নিয়ে জেএসএস সন্তু দলের একাধিক সূত্রের সাথে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি। এলাকাটি দুর্গম হওয়ায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি বলেও জানা যায়।
রাজস্থলী থানার সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উক্ত সন্ত্রাসী জেএসএস এর সক্রিয় সদস্য বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত তার নাম-ঠিকানা আমরা নিশ্চিত হতে পারিনি।
স্থানীয়রা জানান, যেকোন সময় আবারো দুই পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হতে পারে। এলাকায় প্রচুর সন্ত্রাসীদের আনাগোনা দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button