slider

ঘিওরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা, ঘিওর মানিকগঞ্জ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলন্ডী গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রয়াত মহা-সচিব খন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠ পুত্র ড. খন্দকার আকবর হোসেন বাবলু সোমবার দুপুরে তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় প্রয়াত মহাসচিবের জৈষ্ঠ্য পুত্র জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোতালেব হোসেন, জেলা কৃষক দলের সাবেক সভাপতি খন্দকার আক্কাস আলী, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ, ঘিওর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. ওয়াজেদ আলী মিষ্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুন ভূইয়া, শিবালয় উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম-সম্পাদক হাকিম আলী মাস্টার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক উজ্জল মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ মাহবুব রায়হান মজনু উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপি’র অন্যান্য নেতাকর্মীসহ ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা বিএনপি’র সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দেশ ও দেশবাসীর জন্য দোয়া করাসহ প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পরিবারের সকল প্রয়াত সদস্য বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button