slider

হরিরামপুরে শানদার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়নের ঝিটকা হাটবাসুদেবপুর শানদার পরিবারের মাঝে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
১ মে (রবিবার) বিকেলে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সৌজন্যে শানদার পাড়ার ১০০ শানদার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে পোষাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ইঞ্জি. মামুন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই মেধাবী শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহেল রানা ও ব্র‍্যাকের উর্ধতন কর্মকর্তা হাসান জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button