slider

কাউটিয়া শরীর চর্চা সামাজিক কল্যান সংঘের আলোচনা ও ইফতার মাহফিল

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় ঐক্যবদ্ধ হই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি,জীবাশ্ম জ্বালানির ব্যাবহার কমাই,জ্বালানির অপচয় রোধ ও নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি করি,বাল্য বিবাহকে না বলি,নারীবান্ধব সমাজ গড়ি” এই ধরনের বিভিন্ন স্লোগানসহ সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রমে নিয়ে মানিকগঞ্জ ঘিওর অঞ্চলের কাউটিয়া গ্রামের একদল সেচ্ছাসেবী যুবক কাউটিয়া শরীর চর্চা সামাজিক কল্যান যুব সংঘের ব্যানারে দীর্ঘদিন ধরে কাজ করছে।
আজ সংগঠনের আয়োজনে কাউটিয়া বটতলা সংলগ্ন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা বাসভবনে বিকেল ৫.০০ ঘটিকা থেকে সন্ধা ৭.০০ ঘটিকা পর্যন্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি রুহুল আমিন জনি মোল্লার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক কাজী এনামুল হক এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক সম্পাদক মো. মোবারক হোসেন, মো.বাচ্চু মিয়া,মো.নজরুল ইসলাম। আলোচনায় আরো অংশগ্রহণ করেন বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার, যুবনেতা মো.জনি মিয়া, রাজিব হোসেন, রুহুল ইসলাম সবুজ, মিশন খান, মো.খালেক মিয়া প্রমুখ।
আলোচনার তাৎক্ষণিক ফলাফল হলো আগামীতে বটতলায় সংগঠনের নিজস্ব জায়গায় ঘর উত্তোলন ,সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করাসহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে পরিচালিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button