slider

বাঘাইছড়িতে ১১০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১১০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়েছে।
রবিবার ২৪ এপ্রিল সকাল সাড়ে ৯ ঘটিকার সময় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এসব বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ তোফায়েল আহমেদ সহ কৃষি সম্পসারন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গন।
উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, ২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button