sliderস্থানিয়

হরিরামপুরে ৫০ শয্যা বিশিষ্ট্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম,রুবেলা টিকা (ভ্যাকসিন) কার্যক্রম শুরু

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: “আসুন, সময়মতো টিকা নিন-সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম,রুবেলা টিকা (ভ্যাকসিন) কার্যক্রম শুরু হয়েছে।

২০ এপ্রিল সোমবার বেলা ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী একে,এম রাসেল এর শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

হেলথ কমপ্লেক্সে মেডিকেল সূত্রে জানা যায়, হাম,রুবেলা টিকা (ভ্যাকসিন) পর্যায়ক্রমে ৩ সপ্তাহ -১ সপ্তাহে স্কুল (কেজি-নার্সারী-মাদ্রাসা) ৬- মাস হতে ৫ বছরের নিচে (৪ বছর ১১ মাস ২৯ দিন) এবং সকাল ৯ টা হতে অফিস চলাকালীন শেষ সময় পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

২য় সপ্তাহ ও ৩ সপ্তাহ ইউনিয়ন পর্যায়ে ইপিআই অস্থায়ী কেন্দ্রে (প্রতি ওয়ার্ডে ০৮ টি সাব ব্লক) এ কার্যক্রম চলমান থাকবে ।

উল্লেখ্য, ২০ এপ্রিল ২০২৬ হতে ১০ মে পর্যন্ত এই টিকাদান (ভ্যাকসিন) কার্যক্রম চলমান থাকবে। এই ক্যাম্পেন ১ম সপ্তাহে ০৩ দিন এবং ২য় ও ৩য় সপ্তাহে ০৮ দি মোট ১১ দিন টিকাদান কার্যক্রম চলবে।

ক্যাম্পেইনের মূল বার্তাঃ

লক্ষ্য : মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা থেকে শিশুদের রক্ষা করা।

ভ্যাকসিন: এমআর (MR) টিকা।

গুরুত্বঃ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের নির্ধারিত ক্যাম্পেইনে টিকা দেওয়া নিশ্চিত করা। 

সতর্কতা : টিকা দেওয়ার সময় শিশু যদি তীব্র জ্বরে (High fever) আক্রান্ত বা গুরুতর অসুস্থ থাকে, তবে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

হরিরামপুর হেলথ কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)-সুশান্ত কুমার হালদার জানান, হামরুবেলা টিকার কর্মসূচি ৩ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। ১ সপ্তাহে স্কুল (কেজি-নার্সারী-মাদ্রাসা) ৬- মাস হতে ৫ বছরের নিচে (৪ বছর ১১ মাস ২৯ দিন)।

২য় সপ্তাহ ও ৩ সপ্তাহ ইউনিয়ন পর্যায়ে ইপিআই অস্থায়ী কেন্দ্রে (প্রতি ওয়ার্ডে ০৮ টি সাব ব্লক) এ কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী একে,এম রাসেল মুঠোফোনে জানান,হরিরামপুর উপজেলার লক্ষ্য মাত্রঃ ১৩৫৯৬।

তিনি আরো জানান, ২০২৬ সালে ৫ টি সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এর মধ্যে ০১ জন হাম পজেটিভ ছিলো।বর্তমানে হাসপাতালে কোন ভর্তি রোগী নেই।

তিনি আরো জানান, আমাদের হাম,রুবেলা টিকা (ভ্যাকসিন) কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button