slider

পটিয়ায় যুবসংহতির ইফতার মাহফিলে ব্যারিষ্টার সানজিদ : এরশাদের ৯ বছরের শাসন ছিল উন্নয়নের স্বর্ণযুগ

সেলিম চৌধুরী, সংবাদদাতা : পটিয়ায় জাতীয় যুবসংহতি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল দক্ষিণ জেলা যুবসংহতি আহবায়ক দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুক্রবার পটিয়া নোঙ্গর রেস্তোরাঁয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম মাষ্টার, প্রধান বক্ততা ছিলেন, জাতীয় পার্টি উপদেষ্টা মণ্ডলীর সদস্য ব্যারিষ্টার সানজিদ রশিদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দীন সিদ্দিকী, যুবনেতা রাজিব চৌধুরী সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক দিদারুল আলম ফজু, কাজী খোরশেদ আলম, রমজান মুন্সি, আবদুস সাক্তার সওঃ, ফরিূদ আহমদ চৌধুরী,
ফয়জুল কবির চৌধুরী টিটু, নাজিম উদ্দীন মজুমদার, নগর যুবসংহতি আহবায়ক আবছার উদ্দিন রনি, সদস্য সচিব কায়সার হামিদ মুন্না, মাহবুর রহমান, সেলিম চৌধুরী, ডাঃ খোরশেদ আলম, রেজাউল করিম রেজা,মিলন মেম্বার, আবদুস শুক্কুর,শাহেদ, জসিম উদ্দিন বাবর প্রমুখ।–
প্রধান অতিথি শামসুল আলম মাষ্টার বলেন, জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করে দেশের সিংহভাগ মানুষের মনে স্থান করে নিয়েছে, আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। জাপা’র চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিষ্টার সানজিদ রশিদ চৌধুরী বলেন, জাতীয় পার্টি ৯বছরের শাসন আমল ছিল উন্নয়নের স্বর্ণযোগ, জাতীয় পার্টি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে, জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যানের
ভাই জিএম কাদেরর এমপি’র নেতৃত্বে সারাদেশে সংঘটিত হচ্ছে জাতীয় পার্টি, আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে দলের নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button