নিয়ামতপুরে স্পন্দন রক্তদান সংঘের ঈদ উপহার

জনি আহমেদ, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার সুবিধাবঞ্চিত শিশু, হোটেল বা দোকানে কর্মরত কর্মচারীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্পন্দন রক্তদান সংঘের পক্ষ থেকে ৫০টি টিশার্ট উপহার দেওয়া হয়েছে। শনিবার(৩০ এপ্রিল) বিকালে সদরের বিভিন্ন স্থানে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার স্বরূপ টি শার্ট বিতরণকালে উপস্থিত ছিলেন, স্পন্দন রক্তদান সংঘের সভাপতি আরিফ হাসান ইমন,সহ-সভাপতি মাসুদ রানা,আলমগীর হোসেন, মাহমুদ আলম বাদশা,বেনী আমিন রশিদ রৌদ্র, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আসিফ, ফজলে রাব্বী, সহ-সম্পাদক নাহিদ হাসান সম্রাট, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, ফাহাদ বিন আরিফ,দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন সাগর,সদস্য, শাওন করিম, নাদিম আহসান। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সদস্য স্বপন আহমেদ স্টার, সহ-সভাপতি ইয়ামিন জামায়েল প্রান্ত, বাদশা মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শিবলি আহম্মেদ রিজভি, সাংগঠনিক সম্পাদক বিবেক বর্মন, অন্তর, আল মামুন হক সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া বিশ্বাস লিজা, প্রচার সম্পাদক শুভ মহন্ত প্রমুখ।




