কাউনিয়ায় সাত জুয়াড়ু গ্রেফতার
রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমানের নির্দেশে এসআই মোঃ ওসমান গনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত রাত ০১.৪৫ ঘটিকায় কাউনিয়া থানাধীন বল্লভবিষু মৌজাস্থ এসবিএফ ইট ভাটার উত্তর-পূর্ব কোনে টিনসেড ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর হইতে ০৭(সাত)জন জুয়াড়ুকে গ্রেফতার করা হয়েছে। এসময় জুয়া খেলার আসর হইতে এক সেট ডন তাস (৫২টি), জুয়া খেলার আসর হইতে NOKIA বাটন মোবাইল ফোন ১টি, itel it5600 মডেলের বাটন মোবাইল ফোন ১টি মোট-০২টি বাটন মোবাইল ফোন, বিভিন্ন অংকের সর্বমোট নগদ-২৫৬০/-(দুই হাজার পাঁচশত ষাট) টাকা ও একটি প্লাস্টিকের বস্তার চট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলেন শ্রী প্রিয়নাথ চন্দ্র রায় (৩২) পিতা-মৃত দর্প বর্মন সাং-পূর্ব খুটামারা (বারাইপাড়া), থানা-জলঢাকা, জেলা-নীলফামারী, শ্রী দীলিপ চন্দ্র বর্মন (২৫) পিতা রাধা চরণ বর্মন, সাং-দক্ষিন ব্যাকাটারী, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, শ্রী গবিন্দ্র চন্দ্র বর্মন (৫৮) পিতা-মৃত খগেন্দ্র নাথ বর্মন সাং-শান্তিরাম (ক্ষত্রিয়পাড়া) থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, শ্রী বিপুল চন্দ্র সিংহ (৩২) পিতা-মৃত সুরোজিত চন্দ্র বর্মন সাং-দেবু সোনারায় থানা-পীরগাছা, জেলা-রংপুর মোঃ শফিকুল ইসলাম লম্বু (৪৭) পিতা-মৃত খয়বর আলী, সাং-বল্লভবিষু, মোঃ নুর আলম (২৮) পিতা-মৃত আবুল হোসেন, সাং-খোর্দ্দ ভুতছড়া, মোঃ লেবু মিয়া (৪৬) পিতা-মৃত আলেফ উদ্দিন, সাং-বল্লভবিষু সকলের থানা-কাউনিয়া, জেলা-রংপুর।
কাউনিয়া থানার (ওসি) মাসুমুর রহমান জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীগনকে বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।




