slider

মান্দায় দ্বিতীয় ধাপে টিসিবির পণ্য বিক্রি শুরু

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় দ্বিতীয় ধাপে পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। ডিলারের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করা হচ্ছে। আজ শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠসহ উপজেলার বিভিন্ন স্থানে এই পণ্যগুলো বিতরণ করছেন ডিলার।
পণ্য বিক্রির সময় উপস্থিত ছিলেন– সদর ইউপি সদস্য মোফাজ্জল হোসেন (অবাক) সাবেক মহিলা ইউপি সদস্য জিন্নাহ খাতুন স্থানীয় ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসনের সূত্র জানায়, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে দুই কেজি ছোলা ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। গত ২২ মার্চ নওগাঁ জেলায় প্রথমবারের মত ফ্যামিলি কার্ডের বিপরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। শুরুর পর নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কার্ড থাকায় কেউ ফিরে যায়নি।
টিসিবির পণ্য ক্রয়কারী সদর ইউনিয়নের সাহিদুর রহমান ও দীপালী সাহা জানান, কম মূল্যে টিসিবির পণ্য পেয়ে তারা খুশি। তারা এভাবে সারাবছর পণ্য বিক্রি করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
মান্দা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, তার এলাকায় ২৬ হাজার ৩৪২ জন এ সুবিধা পাচ্ছেন। এর মধ্যে পৌর এলাকায় ১৯ হাজার ৩৮২ জন কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button