slider

ভোজ্য তেল আমদানী করতে প্রতি বছর ২৪ হাজার কোটি টাকা খরচ করতে হয়–কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক

সোহেল রানা,(মানিকগঞ্জ) : প্রতি বছর ২৪ হাজার কোটি টাকা শুধু খরচ করতে হয় ভোজ্য তেল আমদানী করতে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, খাদ্য নিয়ে বাংলাদেশে এখন হা-হা-কার নাই। আমার কাছে পত্র পত্রিকার রিপোর্টে রয়েছে। ২০০৩-২০০৪ প্রতি বছর আশি^ন কার্তিক মাসে শত শত মানুষ মারা গেছে মন্দার কারণে। আমার রিপোর্ট নয়, পত্র পত্রিকার রিপোর্ট রয়েছে। এই ১৩ বছরে জননেত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষ না খেয়ে মারা গেছে এই তথ্য যদি একজনও সাংবাদিক বন্ধু দিতে পারেন তাহলে আমি কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব না। তিনি আরো বলেন, পুষ্টি জাতীয় খাবার শাক সবজি গাজর ফলমূল এসব খাদ্যের উৎপাদন আমরা বাড়াচ্ছি। ইউক্রেনের যুদ্ধ আর করোনার কারণে বিদেশ থেকে আসতেছে না। তেলের উৎপাদন বাড়ানোর জন্য সরিষার জাত এনেছি। তেলের উৎপাদন বাড়ানোর জন্য আমরা অনেক কর্মসূচী নিয়েছি। যাতে তেলের এই ২৪ হাজার কোটি টাকা বিদেশে না দিতে হয়। আমরা ছোট বেলায় দেখেছি এই সয়াবিন তেল ছিল না, পাম্প অয়েল ছিল না। আমরা তখন এই সরিষার তেল, তিলের তেল, বাদামের তেল খেতাম। এখন আবার আমরা সেখানে ফিরে যাচ্ছি। ২৪ হাজার কোটি টাকা না হলেও অন্তত ১০/১২ হাজার কোটি টাকা যাতে আমরা কমিয়ে সরিষার আবাদ করে বাংলাদেশকে তেলে স্বয়ংসম্পূর্ণ করতে কর্মসূচী হাতে নিয়েছি। মানিকগঞ্জের কৃষক ধান ক্ষেত সরিষা ক্ষেতে যে সমলয়ের মাধ্যমে কৃষি উৎপাদন কাজ করছে তা দেখে আমি সত্যি খুব আনন্দিত হয়েছে। এ সময় ব্রি-ধান ৯২ বীজ উৎপাদনকারী ব্লকের কৃষকদের সাথে মতবিনিময়কালে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, তেলের চাহিদা পূরণে দেশের সরিষা চাষাবাদে জোর দিবে সরকার। এতে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। এছাড়াও বিশ্ববাজারে তেলে বৃদ্ধিতে বিএনপিসহ সুশীল সমাজ তেলে-জলে জ্বলছে উল্ল্যেখ করে তিনি বলেন, দেশে কোন খাদ্য ঘাটতি নাই। এ সময় জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ঘিওর ইউএনও মোঃ হামিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস.আর আনছারী বিল্টু সহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button