slider

সুনামগঞ্জে নান্দনিক ফাউন্ডেশনের শীতবস্তু বিতরণ

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ৩ শতাধিক মানুষের মধ্যে নান্দনিক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার ফারজানা শিলার অর্থায়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। ব্যারিষ্টার ইমন বলেন, বন্যা,শীতসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময়ই নান্দনিক ফাউন্ডেশন মানুষের পাশে থাকার চেষ্টা করে থাকে। শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় উপস্থিত ছিলেন সুবির তালুকদার বাপ্টু, মুহিবুর রহমান মহিব, ইউপি সদস্য সালেক আহমদ, জয় বাংলা ক্লাবের সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button