রংপুরে ৩ দিন ব্যপি হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী মেলার উদ্বোধন

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ কম্পিউটার সমিতি রংপুর শাখার আয়োজনে তিনদিন ব্যাপি হালনাগাদ তথ্য প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ মেলা রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করা হয়। আজ বুধবার সকাল ১১টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ৩ দিন ব্যপি হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী মেলার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি মো. রাশেদ আলী ভুইয়া, বিসিএস এর পরিচালক এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গে¬াবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর মহাব্যবস্থাপক সমীর কুমার দাশ এবং সাউথ বাংলা কম্পিউটার্সের হেড অব সেলস মো. মিজানুর রহমান। এছাড়াও বাংলাদেশ কম্পিউটার সমিতির রংপুর শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতি, রংপুর শাখা কমিটির চেয়ারম্যান মো.মোকছেদুল ইসলাম । মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর এর মেলার ডায়মন্ড স্পন্সর সনি-স্মার্ট। প্লাটিনাম স্পন্সর হিসেবে গ্লোবাল ব্র্যান্ড। তারুণ্য আর প্রযুক্তি, স্মার্ট রংপুরের শক্তি তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ২৮টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়।



