দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ন হরতাল কর্মসূচীর উপর পুলিশি হামলার তীর্ব্র প্রতিবাদ ও নিন্দা– শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ
শান্তিপূর্ন হরতাল কর্মসূচী পালনকালে দেশের বিভিন্ন স্থানে সরকারী পেটোয়া বাহিনী ও পুলিশী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের তাৎক্ষণিক বিবৃতিতে সংগ্রাম পরিষদের আহবায়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন বলেন,শান্তিপূর্ন হরতাল চলাকালে ঢাকায় পল্টন মোড়সহ সারাদেশে স্বৈরাচারী শাসকদের লেলিয়ে দেয়া পুলিশী আক্রমনে শ্রমিক নেতা শামীম ইমাম,বাচ্চু ভূইঁয়াসহ ২০ জন আহত হন।হরতালের আগের রাতে পুলিশ স্থানীয় শাসকগোষ্ঠীর ইশারায় খুলনায় প্রখ্যাত শ্রমিক নেতা জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ এট সভাপতি মোজাম্মেল হক মোজাম কে বাড়ী থেকে গ্রেফতার করেন,বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কর্মী নূরনবী মোল্লাসহ হরতাল চলাকালে এ পর্যন্ত খবর পাওয়া গ্রেফতারকৃতরা হলেন গাজী আফজাল হোসেন,নিত্যনন্দন ঢালী,কুংশুক রায়,জনার্দন দত্ত নান্টু,মনির চৌধুরী সোহেল প্রমূখ।এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তির দাবী করেন।
প্রেস বিঞ্জপ্তি




