slider

তিতাসে ফ্রী চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আজ শনিবার তিতাস উপজেলার শোলা কান্দি মাদরাসায় ফ্রী চক্ষু চিকিৎসা সেবা,ছানি অপারেশন ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে রোগীদের উপচে পরাভীর পরিলক্ষিত হয়। দাউদকান্দি গৌরীপুরের সুরমা ইলেকট্রিকের
স্বত্বাধিকারী ও শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক এর সার্বিক তত্বাবধানে দিনব্যাপি ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন ইস্টার্ন মেডিকেল কলেজের প্রাক্তন এ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ও লেকচারার চক্ষু ডা. খাদিজা আক্তার ও প্রাক্তন রেজিস্ট্রার ডা. মোঃ সোহেল খান। আয়োজনটির উদ্বোধন করেন জিয়ার কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী আশরাফ এবং তত্বাবধান করেন ভাষা মতিন রক্ত জবা সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী। মরহুম হাজ্বী মোহাম্মদ জাবেদ আলী ও বেগম জাবেদ আলীর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ফ্রী চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই,চিকিৎসা সেবা, চশমা ও ওষুধ বিতরণ করা হয়। উল্লেখ্য ডা. খাদিজা আক্তার গৌরীপুর দক্ষিণ বাজার আন-নূর মেডিকেল সেন্টারে ও ডা. মোঃ সোহেল খান দাউদকান্দি চক্ষু সেন্টারে প্রতিদিন রোগী দেখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button