slider

রংপুরে এই প্রথম কোকেন ও ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ, আটক-১

রংপুর ব্যুরোঃ রংপুরে এই প্রথম মাদকদ্রব্য কোকেন উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার এক তথ্যে জানাগেছে, রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ আশরাফুল আলমের সার্বিক প্রচেষ্টায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা রংপুরের এসআই মোঃ বুলবুল আহম্মেদ, এএসআই মোঃ ওসমান আলী ও সঙ্গীয় ফোর্সসহ জেলার মিঠাপুকুর উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় খোড়াগাছ ইউনিয়নের রুকনি মাজার মোড় থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী শামসুজ্জামান ওরফে ছামছু (৪৮) নামের এক ব্যক্তি কে ৪৫ গ্রাম কোকেন ও ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটর সাইকেলসহ আটক করা হয়।
পরে গত ২৪ শে ফেব্রুয়ারী উদ্ধারকৃত কোকেনগুলো পরিক্ষা নিরিক্ষার জন্য ঢাকায় ফরেনসি ল্যাবে পাঠিয়ে দেয়া হয়। গত বুধবার এর রিপোট জেলা গোয়েন্দা পুলিশের কাছে এসে পৌছায়। আটককৃত আসামীর বিরুদ্ধে রংপুর মিঠাপুকুর থানায় মামলা মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। উক্ত মাদক ব্যবসায়ী শামসুজ্জামান ওরফে ছামছুর বিরুদ্ধে প্রায় ৮টি মাদক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button