সিংগাইরে টিসিবি’র ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ
সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ট্রেডিং কর্রোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের জন্য ৫০০ টাকা করে উৎকোচ নেয়ার অভিযোগ ওঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রায়অর্ধ-শতাধিক পরিবারের কাছ থেকে টাকা নেয়ার পরও কার্ড দিতে না পাড়ায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
ভূক্তভোগীদের অভিযোগ উপজেলার বলধারা ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক নারী সদস্য সুফিয়া খাতুন এলাকার স্বল্প আয়ের লোকজনের কাছ থেকে এ অর্থ আদায় করেন। ভূক্ত ভোগীদের মধ্যে খোলা পাড়া গ্রামের আরশেদ আলীর স্ত্রী কুলসুম,বরকত আলীর স্ত্রী কমলা বেগম, হযরত আলীর স্ত্রী আনোয়ারা, নয়ানদি মন্ডলের পুত্র আলী হোসেন, নুরুল ইসলামের স্ত্রী মালা, কামাল উদ্দিনের স্ত্রী ফালাতন, আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা, পার্শ্ববর্তী তেলি খোলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী ময়না বেগম, খোরশেদ আলমের স্ত্রী আলেয়া, সোনা মুদ্দিনের স্ত্রী রোজিনা , কেরুরপুত্র হারুন, সাইফুলের স্ত্রী নুসেনা, সিরাজের স্ত্রী তাসলিমাসহ অনেকেই অভিযোগ করে বলেন, সুফিয়া মেম্বার স্বল্প মূল্যের টিসিবি’রকার্ড দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি ছবি এবং সাথে ৫০০ করে টাকা প্রত্যেক জনের কাছ থেকে নিয়েছেন।বিভিন্ন জায়গায় পণ্য বিক্রি শুরু হলেও আমাদের কার্ডতো দূরের কথা হাতিয়ে নেয়া টাকাও ফেরত দিচ্ছেনা।
অভিযুক্ত সুফিয়া মেম্বার বলেন,আমি সাংসারিক কাজ বাদ দিয়ে কার্ড লেখা বাবদ ১০/১২ জনের কাছ থেকে ২০০-৩০০ করে টাকা নিয়েছি। জোর করে নয় তারা আমাকে খুশি হয়ে দিয়েছে।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াহবে।



