রুমায় জীপ ও চালক সমিতির অর্নিদিষ্ট কালের ধর্মঘটের ডাক

লোঙা খুমি,রুমা, বান্দরবান : বান্দরবান উপশহর জীপ বি ৭ গাড়ি রুমা বাজার (সদর) পর্যন্ত আসতে পারবে এর বাইরে দর্শনীয় স্থান বগালেক কেওক্রাডং ও অন্যান্য জায়গা যাওয়া যাবেনা । দাবী আদায়ের আজ বৃহস্পতিবার (৩মার্চ) সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে রুমা জীপ মালিক ও চালক সমবায় সমিতি পক্ষে ।
বুধবার সন্ধ্যায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নের বগালেক, কেওক্রাডং যাওয়ার স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করে গাড়ির মালিক ও চালকরা । এতে গাড়ি মালিক ও চালক ছাড়াও রুমা সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পরে মিছিলটি রুমা বাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয় সমাবেশ ।

সমাবেশ থেকে বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ঘোষণা দেন রুমা উপজেলা জীপ মালিক সমিতির সভাপতি সুধীর দাশ ও গাড়ী চালক সমিতির সভাপতি কার্তিক কর্মকার। তারা বলেন, আমরা অসহায় প্রশাসনের কর্তৃক অবগত করলেও সুরাহার উদ্যোগ নিতে অজুহাত দেখিয়ে কাল ক্ষেপন করে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ধর্মঘটের মতো কর্মসূচি নিতে বাধ্য হয়েছে।
চালক ও শ্রমিকরা জানায়, বান্দরবান সদর উপজেলার সংলগ্ন থেকে পর্যটকরা সরাসরি গাড়ি ভাড়া করে রুমা উপজেলায় বগালেক, কেওক্রাডং সহ বিভিন্ন দর্শনীয় জায়গায় চলে যায় । যার কারণেই রুমা উপজেলায় স্থানীয় গাড়ি চালক ও শ্রমিকরা তাদের আয় ব্যয়ের হিসাব ক্ষতি সম্মুখীন হয়েছে। অন্য দিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন আকাশ ছোঁয়া, নাগালের বাইরে ! তাদের পরিবার চালাতে যেন, পান আনতে পান্তা ফুরায় !




