Uncategorized

লালপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপু্ের মোহাম্মদ জুয়েল আলী(৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই যুবক দিলালপুর গ্রামের সাকেত আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। শুক্রবার মধ্য রাতে কে- বা কাহারা জুয়েল কে ধরে নিয়ে গিয়ে পায়ের রগ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাÍক রক্তাক্ত জখম করে তাঁর বাড়ির উত্তর পাশে ফসলের মাঠে তাকে ফেলে রেখে যায় বলে জানা গেছে। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন দেখে তাকে জখম অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায় লালপুর থানা পুলিশ।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন,পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button