বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে ৫৬৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রংপুর প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ ইউপি নির্বাচনে মোট ৫৬৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৪জন। গোপিনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৪জন। রামনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১জন, সাধারণ ওয়ার্ডে ৩৪ জন। দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৬জন এবং সাধারণ ওয়ার্ডে ৪০জন। মধুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২১জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৯জন, গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৩জন এবং সাধারণ ওয়ার্ডে ৩০জন। কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৫জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৮জন। কালুপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৭জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৩জন। বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৬জন এবং সাধারণ ওয়ার্ডে ৪২জন। লোহানীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৬জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার(২৫নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দানের শেষ দিন। ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৭ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এছাড়া ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের কথা থাকলেও নির্বাচন কমিশন এইচএসসি পরীক্ষা বিবেচনায় নিয়ে ২৬ ডিসেম্বর ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে।




