Uncategorized

জয়পুরহাটে মহিলা দলের কর্মী সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি : জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, পুলিশ প্রশাসনকে রেখে আসেন, বিএনপি আর আওয়ামী লীগের কর্মীদের মাঝে যুদ্ধ হবে। দেখি কারা জেতে। দেশের মানুষ যাকে চাইবে, তারাই নির্বাচিত হবেন। কিন্তু তারা এটি করবেন না। পুলিশ ও প্রশাসন তো বর্তমানে আওয়ামী লীগের সরকারের কাছে জিম্মি হয়ে আছে।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের নতুনহাট এলাকায় জেলা মহিলা দলের কর্মী সম্মেলনের তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি বেগম জাহান পান্নার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপির সদস্য লাভলী রহমান,জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামসুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, সাবেক সংসদ সদস্য পূর্ণিমা ইসলাম, জয়পুরহাটের মহিলা দলের নেত্রী জাহিদা কামাল, দৌলতুন নাহার দোলন, নাজমা আক্তার রুপালী, জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা নিশি ইয়াসমিন রুপা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button