Uncategorized

কেরানীগঞ্জ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ সালের আজকের এ দিনে সালাম,রফিক, জব্বার, বরকত তাদের তাঁজা রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলা ভাষা কে রক্ষা করেছিলেন, নিজেদের জীবন দিয়ে কোটি কোটি বাঙালির মায়ের ভাষাকে রক্তের অক্ষরের বিনিময়ে উপহার দিয়ে গিয়েছিলেন ।
৫২ সালের সকল শহীদের জ্বালানো সেই দীপশিখাই একাত্তরে অধিক উজ্জ্বল হয়ে রূপ নিয়েছিলো স্বাধীনতায়। আর বিশ্বের বুকে বাঙ্গালী জাতি পায় তাদের মাতৃভাষার স্বীকৃতি এবং তারপরই জন্ম নেয় বাংলাদেশ নামে এক স্বাধীন ভূখণ্ডের।

সারাদেশেই আজ যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালী জাতি স্মরণ করছে সকল ভাষা শহীদদের, নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
সারা দেশের নেয় কেরানীগঞ্জেও এ দিবসটি উপলক্ষে রাত ১২.০১ মিনিট থেকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী – ঢাকা ৩ আসনের সাংসদ নসরুল হামিদ বিপুর পক্ষে থেকে প্রথম পুষ্প অর্পণ করা হয়, এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষ শ্রাদ্ধ নিবেন করেন এবং বিভিন্ন কর্মসূচী পালন করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button