Uncategorized
মানিকগঞ্জে জাতীয় দৈনিক আমার সংবাদ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোহেল রানা,মানিকগঞ্জ : অগ্রযাত্রার ৯ম বর্ষ পেরিয়ে ১ দশকে পদার্পণ জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার। এ উপলক্ষ্যে মানিকগঞ্জে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবে পত্রিকাটির এক দশক উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার সংবাদ পত্রিকার শিবালয় প্রতিনিধি সোহেল রানার আয়োজিত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো: মামুন মিয়ার সভাপতিত্ব করেন। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,সুপ্রিম কোর্টের ব্যারিষ্টার মো: আশিকুর রহমান, এড: আফাজ উদ্দিন প্রমুখ। এ সময় অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




