Uncategorized

ব্রিজের গার্ডার ভেঙে বাস খাদে পড়ে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫ ঘটিকায় উপজেলার মোহনপুর ব্রীজের পূর্বধারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর ব্রীজের পূর্বধারের গার্ডার ভেঁঙে খাদে পরে যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফাঁয়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে নারীসহ ২ জনের মৃতদেহ উদ্ধার করেন। এছাড়াও প্রায় ১০/১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহরা হলেন, দিনাজপুর সদর উপজেলার উথরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিম উদ্দীনের ছেলে জলিল উদ্দীন (৫০)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button