Uncategorized

কুড়িগ্রামে পুলিশ কর্তৃক বালু পরিবহনের ট্রাক্টর আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শহরের প্রধান সড়ক দিয়ে অরক্ষিত ও বেপরোয়া ভাবে বালু পরিবহনে ব্যাবহৃত ট্রাক্টর আটক অভিযানে নেমেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
সোমবার (১৬ নভেম্বর) শহরের সড়ক দিয়ে চলাচল করা সাতটি ট্রাক্টর বালুভর্তি অবস্থায় আটক করা হয়। জানা যায়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যস্ততম সময়ে মালামাল (বালু) অরক্ষিত অবস্থায় পরিবহনের জন্য বেপরোয়া চলাচলকারি যানবাহনগুলো আটক করা হয়।
প্রতিনিধি
পুলিশ সূত্রে জানা যায়, বারবার সতর্ক করার পরেও তারা উন্মুক্ত অবস্থায় বালি পরিবহন করতো। যা তাদের গাড়ির পিছনে থাকা ব্যক্তি ও অন্যান্য যানবাহনের চালকদের চোখে-মুখে উড়ে পড়ায়, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ইতিপূর্বে ট্রাকটর মালিকদের সাথে কয়েকদফা বৈঠক করে নির্দিষ্ট সময় ব্যতীত বালু, ইট, পন্যবাহী ট্রাক্টর শহরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এ ধরনের জনদুর্ভোগ নিয়ে বিভিন্ন অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়।
বালু ভর্তি ট্রাক্টরগুলো নিয়ম মেনে চলাচল করার নির্দেশনা অমান্য করায় এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে। এ অভিযান পর্যায়ক্রমে জেলা সদর সহ উপজেলা সদর ও ব্যাস্ততম সড়কগুলো তে পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গ্রামের কাঁচা ও পাকা রাস্তা ইটভাটার ইট নদীর বালু পরিবহণে ট্রাক্টর চালানোয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ জেলা ও উপজেলা এলাকাবাসীর। দূর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে এগুলো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জেলা উপজেলা পর্যায়ের সচেতন জনগন। উপজেলা পর্যায়ে এ অভিযান পরিচালনার দাবী এলাকাবাসীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button