Uncategorized
রাঙ্গামাটিতে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি প্রতিনিধি : ”সবার জন্য আবাসন ভবিষ্যতের উন্নত নগর” এই প্রতিপাদ্যে রাঙমাটিতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও গনপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম,কোতোয়ালি থানার ওসি(তদন্ত) খান নুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সবার জন্য আবাসন নিশ্চিত করা সহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বাড়ানো ও অপরিকল্পিত নগরায়ন ও বজ্য ব্যবস্থাপনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়।




