হিলি থেকে ধান কাটার ২০০ শ্রমিক নাটোরে

হাওড়ের বোরো ধান কাটর জন্য হিলি থেকে প্রায় দুই’শ শ্রমিক পাঠানো হলো নাটোরের সিংড়া উপজেলায়। হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কাজের জন্য ছাড় পত্র দেয়া হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের কীভাবে চলাফেরা করতে হবে, সে বিষয়ে নানা রকম দিক নির্দেশনা দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা নাজনীন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম বলেন, হাওড় অঞ্চলের ধান কাটার শ্রমিক সঙ্কটের কারণে এসব শ্রমিকদের সেখানে পাঠানো হলে।
তিনি জানান, হিলিসহ আশপাশের বোরো ধান উঠতে এখনো ১৫ থেকে ২০ দিন দেড়ি হবে। এই সময়ের মধ্যে এসব শ্রমিকরা হাওড়ের ধান কেটে আবারো নিজ এলাকায় ফিরে আসবেন। এতে এই অঞ্চলের ধান কাটার কোনো সমস্যা হবে না।
এদিকে চলমান লকডাউনের মাঝে কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাতে হতো শ্রমিকদের। শহরে ত্রাণ দেয়া হলেও গ্রামাঞ্চলে ত্রাণ পাওয়া যায় না। দীর্ঘদিন পর কাজ করার সুযোগ পাওয়ায় পরিবার পরিজনদের নিয়ে আবারো ভালো থাকার পথ দেখছেন এসব শ্রমিকরা। তারা জানান, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখেই তারা চলাফেরা করবেন। নয়া দিগন্ত



