শিরোনামসুস্থ থাকুন

ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষ টিকার পরিপূর্ণ ডোজ পাবে : স্বাস্থ্যমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষ বুস্টার ডোজসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিপূর্ণ টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে সরকারের।
জাহিদ মালেক জানান, টিকা কার্যক্রমে সফল হয়েছে বাংলাদেশ। দেশের ১০ কোটি মানুষ টিকা পেয়েছে। ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। পৌনে সাত কোটি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। বুস্টার ডোজ পেয়েছেন ২৬ লাখ মানুষ।
তিনি জানান, টিকা হাতে আছে ১০ কোটি। মোট টিকা পেয়েছেন সাড়ে ২৭ কোটি মানুষ। সবাইকে দেয়ার পরও টিকা থাকবে বলে জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা টিকা নেননি তারা টিকা নেন। হাসপাতালে এখন সারা দেশে মিলে আড়াই হাজার রোগী আছে, আর ঢাকায় রয়েছে দেড় হাজার রোগী। টিকা নেয়ার কারণে দেশে মৃত্যুহার কমেছে।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button