Uncategorized

রংপুরে “বহুখাতভিত্তিক জেলা বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত”

রংপুর ব্যুরো: জয়েন্ট এ্যাকশান ফর নিউট্্িরশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, বহুখাতভিত্তিক জেলা বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা (২০২১-২০২২) কর্মশালা ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক, রংপুর ও জেলা পুষ্টি সমন্বয় কমিটি,সভাপতি, মোঃ আসিব আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. জেহান আখতার রানা, উপ-পরিচালক, মো: ফজলে রাব্বী, সহকারি পরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এবং এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ।
সভায় রংপুর জেলার বহুখাতভিত্তিক বার্ষিক জেলা পুষ্টি কর্ম-পরিকল্পনা (২০২১ -২০২২) উপস্থাপন করা হয়। যেখানে রংপুরের ৮ উপজেলার ১০টি অধিদপ্তরের, ৭৬ টি ইউনিয়ন পরিষদের, রংপুর সিটি কর্পোরেশন ও ৮টি উন্নয়ন সহযোগী সংস্থার বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা (২০২১-২০২২) উপস্থাপিত হয়। কর্মশালায় জেলা পর্যায়ের সকল বিভাগের/অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন তাদের বিভাগের বার্ষিক পুষ্টি সংশ্লিষ্ট কর্ম-পরিকল্পনা (২০২১ -২০২২) উপস্থাপন করেন। উক্ত কর্ম পরিকল্পনায় মোট বরাদ্দ রাখা হয় ১২২,২৩,৯৪,১০০/- (একশত বাইশ কোটি তেইশ লক্ষ চুরানব্বই হাজার একশত টাকা)। উপজেলার পক্ষ থেকে উপজেলা বার্ষিক পুষ্টি পরিকল্পনা তৈরীর প্রক্রিয়া উপস্থাপন করেন ডাঃ মোঃ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদস্য সচিব, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি, পীরগঞ্জ, রংপুর ও জেলার পক্ষ থেকে জেলা পুষ্টি পরিকল্পনা উপস্থাপন করেন ডাঃ কানিজ সাবিহা, ডেপুটি সিভিল সার্জন, রংপুর।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফিজুল ইসলাম, সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর, আরবান হেলথ্, কেয়ার বাংলাদেশ, মো: আবুল বাশার চৌধুরী, ফিল্ড অপারেশন এন্ড পার্টনারশীপ ম্যানেজার, মো: গোলাম রাব্বানী, ম্যানেজার, মাল্টি সেক্টোরাল গভার্নেন্স, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ, রংপুর, মারুফ আহ্মেদ, প্রজেক্ট ম্যানেজার, মো: রেজওয়ানুর রহমান, এ্যাসিসটেন্ট প্রজেক্ট ম্যানেজার, জানো প্রকল্প, ইএসডিও এবং কেয়ার বাংলাদেশ ও ইএসডিও’র প্রতিনিধিবৃন্দ।
জানো প্রকল্পটি কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর একটি কনসর্টিয়াম প্রকল্প। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সহ-অর্থায়নে রয়েছে অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কোঅপারেশন। প্রকল্পটি রংপুর ও নীলফামারী জেলার গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের অপুষ্টি দূরীকরণের লক্ষে কাজ করছে যা সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা-২০১৬-২৫ অর্জনেও সহায়ক ভূমিকা পালন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button