Uncategorized

বৈশাখী টেলিভিশনের সাফল্যময় অগ্রযাত্রা আরো বেগবান হবে …. রসিক মেয়র মোস্তাফিজার রহমান

রংপুর ব্যুরো: আনন্দ শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা, জন্মদিনের কেক কাটা, শুভেচ্ছা অনুভূতি এবং বৈশাখী টেলিভিশনের প্রতি জনআকাংখা, জনপ্রতাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা, মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ¦ল সাফল্যের ১৬ বছর পেরিয়ে উৎসব আনন্দে ১৭ বছরে পদার্পনে বিভাগীয় নগরী রংপুৃরে পালিত হয় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী।
গতকাল সোমবার সকালে রংপুর কেন্দ্রিয় শহীদ মিনারে গানে গানে আনন্দ শোভাযাত্রার শুভ সূচনা করেন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত প্রাচীন প্রতিষ্ঠান রঙ্গপুর সাহিত্য পরিষৎ এ আয়োজন করা হয় ফুলেল শুভেচ্ছা বিনিময়, প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে শুভেচ্ছা অনুভূতি,জন্মদিনের কেক কাটা ও রংপুর সুরচর্চা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সকলকে মুদ্ধ করে। কেক কেটে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালরে উপÑউপাচার্য ডঃ শরিফা সালোয়া ডিনা,বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা,অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খা, আওয়ামী লীগ নেতা ও রংপুরে স্বাধীনতার পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ইলিয়াস আহমেদ,বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক,বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন,মাহবুবুর রহমান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডঃ মফিজুল ইসলাম মান্টু, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, আজাহারুল ইসলাম, শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক আজিজুল ইসলাম,মোঃ শাহ আলম,রংপুর চেম্বারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা,নাট্য ব্যক্তিত্ব রাম কৃষ্ণ সোমানি, সুজন মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেনজু, মেট্রোপলিটন চেম্বারের নজরুল ইসলাম পটু, চান্দ, ফিরে দেখার সভাপতি এমদাদ হোসেন, সাধারণ সমাদক ও প্রকাশক শাকিল মাসুদ, গণস্বাস্থ্য আন্দোলনের সভাপতি বেলাল হোসেন, বৃক্ষ ও সবুজ প্রেমি গোলাম মোস্তফা, এনএনএমসির পাপন সরকার, বিটিভির সংবাদদাতা হাবিব, ফটো সাংবাদিক এম. মিরু সরকার, কালের কন্ঠের আদর, টেলিভিশন ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সহÑসভাপতি ডেমি, সদস্য ফরহাদ, কাশেম, মুকুল ও মোঃ শাহিন সরকারসহ শিক্ষাবিদ সাহিত্যিক,সামাজিকÑসাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বৈশাখী টেলিভিশন পিছিয়ে পরা রংপুরের আর্থ সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণ ও জনগনের প্রত্যাশা পূরণে এগিয়ে চলবে সমৃদ্ধির পথে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপÑউপাচার্য বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে খবর ও বিনোদনে জনআকাংখা পূরণ করে সব ভয় এবং বাঁধা পেরিয়ে সাফল্যের সাথে দীর্ঘ পথ চলবে এই শুভ কামনা করেন। ###-২৭-১২-২০২১ খ্রি: আব্দুর রহমান রাসেল,রংপুর অফিস:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button