নিয়ামতপুরে সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন উত্তোলন করেছেন শহিদুল ইসলাম

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মাঠ ঘাট জমে উঠেছে। ৩১ জানুয়ারী ভোট গ্রহণের তফসিল ঘোষনার পর থেকেই সরগরম তৃণমূলের রাজনীতি। উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদে সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, বারবার নির্বাচিত দলিল লেখক সমিতি কোষাধক্ষ ও রাজশাহী বিভাগীয় কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম মনোনয়ন ফরম উত্তোলন করছেন। সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পেতে ঢাকা আওয়ামী লীগ এর ধানমন্ডি কার্যালয় থেকে শহিদুল ইসলাম মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। ভোট সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা। নির্বাচনী মাঠ নিজের দখলে রাখতে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছে তিনি।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,‘আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে লড়তে তিনি মনোনয়ন ফরম তুলেছেন। নির্বাচনে জয়ী হলে সদর ইউনিয়নের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে জনগণকে উপহার দিবো।




