Uncategorized

সৃব্রত কাপে বিকেএসপির কাছে পশ্চিমবঙ্গ ৩-২ গোলে পরাজিত

সাভার প্রতিনিধি: বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অনূর্ধ্ব-১৪ ফুটবল দল ভারতে অনুষ্ঠিত সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় খেলায় আজ রোববার বিকেএসপি ৩-২ গোলের ব্যবধানে পশ্চিমবঙ্গ দলকে পরাজিত করেছে।
খেলার প্রথমার্ধে বিকেএসপি রাকিব ও মিন্টুর দেয়া গোলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ২-২ গোলে সমতা ফিরিয়ে আনে পশ্চিমবঙ্গ দলটি। খেলার ঠিক শেষ মুহূর্তে বিকেএসপির হাবিবুর জয় সূচক গোলটি করে দলকে এক স্মরনীয় বিজয় উপহার দেন।
প্রথম খেলায় বিকেএসপি ভারতের গোয়া প্রদেশের সাথে গোলশূণ্য ড্র এবং দ্বিতীয় খেলায় সিকিম দলকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
আগামীকাল সোমবার বিকেএসপি প্রথম রাউন্ডের শেষ খেলায় টাফস দলের সাথে খেলবে।
উল্লেখ্য, ১৮ সদস্য বিশিষ্ট দলটি গত ১১ সেপ্টেম্বর ঢাকা ছাড়ে। টুর্নামেন্টে মোট ৩৫টি দল আটটি গ্রুপে অংশ নিচ্ছে। পুল- বি এ বিকেএসপি ছাড়াও রয়েছে সিকিম, পশ্চিম বাংলা, টাফস ও গোয়া প্রদেশ।
বিকেএসপি দলের ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন উজ্জল চক্রবর্তী ও হাসান আল মাসুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button