Uncategorized

পুরানাপৈলে ভোট কারচুপির আশংকায় জাপার সংবাদ সম্মেলন ও স্বারকলিপি প্রদান

জয়পুরহাট প্রতিনিধি : আসছে ২৬ ডিসেম্বর জয়পুরহাটে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন ঝুকিপূর্ন,অবৈধ পন্থায় ভোট কারচুপির আশংকা,ভোটারদের ভয় ভিতি ও নির্বাচন সুষ্ঠ করার লক্ষে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছেন জেলা জাতীয় পার্টি। বৃহস্পতিবার দুপুরে সুগারমিল রোডের জেলা জাতীয় পার্টি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে স্বারকলিপি দিয়েছেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, সহ সভাপতি শফিকুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, পুরানাপৈল ইউ পি নির্বাচনে লাঙ্গল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৯ দফা দবি জানিয়ে, নৌকা মার্কার প্রাথীর নেতাকর্মীরা যেন অবৈধ পন্থায় ভোট প্রয়োগ না করতে পারে ও নির্বাচন সুষ্ঠ ও কারচুপি মুক্ত করার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button