Uncategorized
বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করেছে ইউপিডিএফ- গনতান্ত্রিক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী শীতার্তের মাঝে কম্বল বিতরন করেছে পাহাড়ের জনপ্রিয় আঞ্চলিক দল ইউপিডিএফ -গনতান্ত্রিক। ১৯ জানুয়ারী মঙ্গলবার সকাল দশ ঘটিকায় উপজেলার জীবঙ্গছড়া কমিউনিটি সেন্টারে এসব কম্বল বিতরন করা হয়। এতে ইউপিডিএফ – গনতান্ত্রিক দলের বাঘাইছড়ি ইউনিটের পরিচালক জানং চাকমা, সহকারী পরিচালক সমর চাকমা, ও জেএসএস এমএন লারমা দলের সভাপতি জ্ঞানোজিৎ চাকমা এবং এমএন লারমা দলের সাধারণ সম্পাদক জসি চাকমা সহ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৭০ জন পাহাড়ি ও ৩০ জন বাঙ্গালী অসহায় শীতার্ত এসব কম্বল পায়।




