Uncategorized
জয়পুরহাটের কয়া সীমান্তে ফেনসিডিল ও ইলিশ মাছ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেনসিডিল ও ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে কয়া সীমান্তে ভুঁইডোবা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। কয়া ক্যাম্পের টহল দলের কমান্ডার সুবেদার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন জানান, অভিযানে চলাকালে ফেনসিডিল ও ইলিশ মাছ ভারত-বাংলাদেশে অবৈধভাবে পারাপারের সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ফেনসিডিল ও ইলিশ মাছগুলো উদ্ধার করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে ফেনসিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা দেওয়া হয়েছে। আর ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানার বিতরণ করা হয়েছে।




