ভাবিচা ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন উত্তোলন করেছেন উৎপল কান্ত সরকার পিন্টু

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচার-প্রচারণার জমে উঠেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাঠ ঘাট। ৩১ জানুয়ারী ভোট গ্রহণের তফসিল ঘোষনার পর থেকেই সরগরম তৃণমূলের রাজনীতি। উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু মনোনয়ন ফরম উত্তোলন করছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসে এসে এই মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তিনি। নির্বাচনী মাঠ নিজের দখলে রাখতে গণসংযোগ চালাচ্ছে প্রার্থীরা।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে উৎপল কান্ত সরকার পিন্টু জানান,‘আগামী ইউপি নির্বাচনে ভাবিচা ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান পদে লড়তে তিনি মনোনয়ন ফরম তুলেছেন। নির্বাচনে জয়ী হলে ভাবিচা ইউনিয়নের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে উপহার দিবো জনগণকে।
ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অহেদ আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জমসেদ, ছাত্র লীগের সাবেক আহবায়ক মাহাদী হাসান পায়েল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, নিশানসহ দলীয় কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।




