Uncategorized

লালপুরে দুর্বৃত্তের আগুনে পুড়লো ১০একর জমির আখ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের গোপলাপুর চিনিকলের নিজস্ব ১০একর জমির আখ আগুনে পুড়ে গেছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চিনিকল এলাকার সাবজোনের পিছনে এই ঘটনা ঘটে। লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহম্মদ বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দুর্বৃত্তরা মিলজোনের ১নং সাবজোন এলাকায় আখের জমিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা চারঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এবিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ূন কবীর বলেন, সুগার মিলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এবিষয়ে লালপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button