বিবিধশিরোনাম

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ করোনাভাইরাস সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ১১ ডিসেম্বর করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল কমে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
রিয়াজ উদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে রিয়াজ উদ্দিন আহমেদের শারীরিক সুস্থতার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সবার কাছে দোয়া কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button