একটি মানবিক সাহায্যের আবেদন

শামীম হোসেন, নবাবগঞ্জ প্রতিনিধি :নবাবগঞ্জের কাঞ্চন মিয়া( মোঃ রাজু আহম্মেদ)হার্টের সমস্যায় মৃত্যুশয্যায়, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না,সকলের নিকট সহযোগিতা চান ।
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের কাঞ্চন মিয়া (মোঃ রাজু আহম্মেদ) ইতঃমধ্যে একটি বড় ধরনের অপারেশন হয়েছেন। কিন্ত পরিতাপের বিষয় যে তার হার্টেও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। ডাঃ বলেছেন তার হার্ট অনেকটাই ডিজেবল হয়ে গিয়েছে তবে নিয়মিত ঔষধ চালিয়ে যেতে হবে। কাঞ্চন মিয়া দীর্ঘ দিন যাবৎ চিকিৎসার খরচ চালাতে গিয়ে এখন প্রায় নিঃস হয়ে পরেছেন। তিনি এখন বিছানা থেকে উঠতেই পারেন না। অন্যদিকে বর্তমানে ৪ সদস্যের পরিবারে কর্মক্ষম হয়ে পরায় পরিবারটি অসহায় জীবন- যাপন করছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার ছেলেটি বর্তমানে নবম শ্রেণিতে পড়ে। তাই পরিবারে উপার্জনের কোন রাস্তাই নেই। তাই কাঞ্চন মিয়ার অসহায় পরিবারটি সাহায্যের আকূল আবেদন জানিয়েছেন সমাজের সকল মানুষের নিকট।
সাহায্য পাঠানোর পারসোনাল বিকাশ নাম্বার (রাশেদা আক্তার)# 01780-004166




