Uncategorized

রেসলিংয়ে ইরানকে প্রথম স্বর্ণ দিলেন হাসান

অলিম্পিকের রেসলিং থেকে ইরানকে প্রথম স্বর্ণ উপহার দিলেন হাসান ইয়াজদানি। তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন আনিউয়ার গেদুয়েভকে হারিয়ে স্বর্ণজয় করেন ২১ বছর বয়সী এই কুস্তিগীর।
এর আগে রিওতে তিনটি ব্রোঞ্জ পেয়েছিল ইরান। আজারবাইজানের জাব্রাইল হাসানোভ এবং তুরস্কের সোনের দেমিরতাস পেয়েছেন এই ইভেন্টের ব্রোঞ্জ।
হাসানের সাথে গেদুয়েভের লড়াইটা দারুণ জমেছিল। প্রথম পর্বে ৬-০ পয়েন্টে পিছিয়ে ছিলেন ইরানের কুস্তিগীর। তবে ম্যাচ শেষের তিন সেকেন্ড বাকি থাকতে সমতায় ফিরে শেষ পর্যন্ত স্বর্ণজয়ের হাসি হেসেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button