গোপীনাথপুর চরপাড়া প্রগতি সংসদের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ‘গোপীনাথপুর চরপাড়া প্রগতি সংসদ’ আয়োজিত বন্যা ও করোনা কালিন সময়ে ঈদ উল আজহা কে কেন্দ্র করে বন্যা দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজা, সহ ক্লাবের সকল বর্তমান কর্মকর্তাবৃন্দ এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রান-সাহায্য তুলে দিয়েছেন।
এছাড়াও সংঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম টিটু অামাদের জানান, সাধারণ মানুষের সেবা ও মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অামরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অামরা করোনা কালীন সময়ে ঈদ উল ফিতরেও এরকম অসহায় মানুষকে ঈদ উপহার বিতরণ করে অাসছি।
তিনি অারো জানান, ঈদ পরবর্তী সময়ে অামরা অারো বেশ কিছু কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি।
ঈদ উপহার বিতরনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজা, গোপিনাথপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস- সাবেক সভাপতি প্রগতি সংসদ, জনাবঃ শওকত আলি মোল্লা জাহাংগির- সাবেক ইউপি সদস্য গোপীনাথপুর ইউনিয়ন, মিজানুর রহমান শিকদার রতন- সাবেক সভাপতি প্রগতি সংসদ, সানাউল্লাহ শিকদার সেন্টু- উপজেলা কৃষি অফিসার ও সাবেক সভাপতি প্রগতি সংসদ, এস এম জাফর আলম- সাবেক সভাপতি প্রগতি সংসদ, ক্ষইমুদ্দি- ইউপি সদস্য গোপীনাথপুর, সাইফুর রহমান শিমুল, কবিরুজ্জামান শিকদার উজ্জল, ফয়সাল শিকদার- সাবেক সাধারণ সম্পাদক প্রগতি সংসদ, বারিজ মুন্সি- সাবেক ক্রীড়া সম্পাদক প্রমুখ।
উক্ত কর্মকান্ডে হরিরামপুর উপজেলা ইউএনও মহোদয়, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসের সকল কর্মকর্তা সাধুবাদ জানিয়েছেন।


